জনগণকে ইনলাইন থেকে অনলাইনে নিয়ে আসবে ’বিনিময়’ : পলক
আন্তঃ লেনদেনের ডিজিটাল প্লাটফর্ম বিনিময় চলতি বছরেই উন্মোচন করার প্রতিশ্রুতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, মোবাইল ওয়ালেটগুলোর পাশাপাশি এরই মধ্যে ১৫টি ব্যাংক এই প্লাটফর্মে সংযুক্ত হয়েছে। এর মাধ্যমে সব ধরনের বিল পেমেন্ট ক্যাশলেস ভাবে করা হবে; সকল জনগণকে ইনলাইন থেকে নিয়ে আসা হবে অনলাইনে।
শনিবার সন্ধ্যায় অনলাইনে সংযুক্ত হয়ে ‘এমএফএসের ১০ বছর : করোনা-পরবর্তী মাঠ-বাস্তবতা’রে ওপর বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক, দূরদর্শী, সৎ, সাহসী এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যবহারকারী চ্যাম্পিয়ন দেশ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ২০১০ সালে যদি প্রধানমন্ত্রী ন্যাশনাল পেমেন্ট স্যুইচ গেটওয়ে সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নিয়ে আজকের ইলেকট্রনিক্স ট্র্যাঞ্জেকশন, মোবাইল ওয়ালেট কোনো কিছুরই জন্ম হতো না। কোনোটারই সুফল পেতাম না।
বিকাশ, শিওরক্যাশ ও উপায় এর নাম উল্লেখ করে পলক বলেন, আমাদের দেশের প্রথম ইউনিকর্ন হিসে বিকাশ আমাদের মর্যাদার আসনে নিয়ে গেছে। এর জন্য বিকাশ প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির এবং শিওরক্যাশ ও উপায়সহ অন্যান্যা মোাবইল ওয়ালেট সেবাদাতাদের ধন্যবাদ জানাই। তাদের সহাসী উদ্যোগের ফলে করোনাকালে ৫০ লাখের বেশি কর্মহীন মানুষের কাছে নির্ভুল ও স্বচ্ছতার সঙ্গে দ্রুততম সময়ে ২৫০০ করে টাকা তাদের হাতে পৌঁছে দিতে পেরেছেন। প্রাথমিক বিদ্যালয়ের মায়ের হাসি প্রকল্পের এক কোটি ৩০ লাখ মায়ের কাছে শিক্ষা বৃত্তির টাকা সরাসরি পৌঁছে দেয়া হচ্ছে।
সরকারের ধারাবাহিক নেতৃত্বের ফলে এই উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে ‘পেপারলেস অফিস বাস্তবায়ন পূর্ণ হওয়ার পর সমৃদ্ধির বাংলাদেশের প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়ের’ নির্দেশনাই এরই মধ্যে ডিজিটাল লেনদেন বাস্তবায়নে সকল প্রস্তুতি শেষ হয়েছে’ বলে জানান জুনাইদ আহমেদ পলক।